NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাতিল না হলে ব্যালন ডি'অর জিতবেন বেনজিমা, লেভানদোস্কির রসিকতা


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ১০:৩৬ এএম

বাতিল না হলে ব্যালন ডি'অর জিতবেন বেনজিমা, লেভানদোস্কির রসিকতা

স্পোর্টস ডেস্ক: করোনা মহামারীর কারণে ২০২০ সালে দেওয়া হয়নি ব্যালন ডি'অর পুরস্কার। ওই বছর পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে ছিলেন তখন বায়ার্ন মিউনিখে খেলা পোলিশ তারকা রবার্ত লেভানদোস্কি। পুরস্কার বাতিল ঘোষণার পর থেকেই নানা মন্তব্য করে আসছিলেন তিনি। এবার তো রসিকতা করে বলেই ফেললেন, পুরস্কার বাতিল না হলে ব্যালন ডি'অর জিতবেন বেনজিমা।

 

 

২০২২ সালে ব্যালন ডি'অর জয়ে দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা করিম বেনজিমা। গত মৌসুমে ৪৪ গোল করে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় অবদান রাখেন তিনি।

২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেন লেভানদোস্কি। বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেও রাখেন বড় অবদান। তাই সে বছর বাতিল হওয়া পুরস্কার জেতার জন্য আশাবাদী ছিলেন। সোমবার মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানদোস্কি বলেছেন,'(বেনজিমা) সম্ভবত ব্যালন ডি'অর জেতার অন্যতম ফেভারিট। যদি তারা (ফ্রান্স ফুটবল) এটি বাতিল না করে তবে বেনজিমা এবারের ব্যালন ডি'অর জিততে চলেছেন। '

আগামী ১৭ই অক্টোবর ঘোষণা করা হবে ২০২২ সালের বিজয়ীর নাম। এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। সর্বশেষ গত বছর এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সাতবার জিতে সবার উপরে আর্জেন্টাইন এই তারকা। পাঁচবার জিতে দ্বিতীয় অবস্থানে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এএফপি