NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইউক্রেনের অগ্রগতি, খারসন থেকে বাসিন্দা সরিয়ে নিচ্ছে রাশিয়া


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৭:২৭ এএম

ইউক্রেনের অগ্রগতি, খারসন থেকে বাসিন্দা সরিয়ে নিচ্ছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া খারসন অঞ্চলে রুশ নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, খারসন পুনরুদ্ধারে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীদের অগ্রগতির মধ্যেই এমন আহ্বান জানানো হলো।

ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া খারসনসহ চারটি অঞ্চলকে মস্কোর সঙ্গে সংযুক্তির ব্যাপারে গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো রুশ বাহিনীর কবল থেকে মুক্ত করতে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন।

 

 

 

এ পরিস্থিতিতে খারসনের বেশ কিছু জায়গায় অগ্রগতির দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ভ্লাদিমির সালদো গতকাল বৃহস্পতিবার খারসনের বাসিন্দাদের নিজেদের রক্ষায় রাশিয়ায় গিয়ে অবকাশযাপন ও পড়ালেখা করার আহ্বান জানিয়েছেন। খারসন ছেড়ে যেতে প্রয়োজনে রাশিয়ার সহায়তা নেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি।

অবশ্য খারসনে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেন। নিজেদের নাগরিকদের ওপর কোনোভাবেই আক্রমণ চালানো হচ্ছে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, খারসন থেকে প্রথম দল আজ শুক্রবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে পৌঁছবে। খারসন থেকে যারা রাশিয়ায় যেতে চায়, রোস্তভ অঞ্চল তাদের প্রত্যেককে গ্রহণ করবে এবং আশ্রয় দেবে।

সূত্র : বিবিসি।