NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রের গণগুলি : আসামির মৃত্যুদণ্ড না হওয়ায় স্তম্ভিত নিহতের স্বজনরা


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের গণগুলি : আসামির মৃত্যুদণ্ড না হওয়ায় স্তম্ভিত নিহতের স্বজনরা

আর্ন্তজাতিক ডেস্ক: ১২ সদস্যের জুরিবোর্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২০১৮ সালে স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যার ঘটনায় বন্দুকধারীকে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করেছে।

জুরিবোর্ড নিকোলাস ক্রুজকে মৃত্যুদণ্ড না দেওয়ায় ঘটনার শিকারদের পরিবারের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আসামি ২৪ বছর বয়সী নিকোলাস ক্রুজ ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে শিক্ষার্থীসহ ১৭ জনকে হত্যা করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে আদালতে তিনি দোষও স্বীকার করেন।

 

 

নিকোলাস ক্রুজ কার্যত নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে রক্ষা পাওয়ায় নিহতদের পরিবার তাদের হতাশার কথা প্রকাশ্যে বলছে।  
গুলিতে নিহত অ্যালিসা আলহাদেফের বাবা বলেছেন, ‘আমাদের আইনি ব্যবস্থার প্রতি, সেই বিচারকদের প্রতি আমি বিরক্ত। ’

যুক্তরাষ্ট্রে বিচারকাজ জুরি পর্যায়ে পৌঁছানো সবচেয়ে মারাত্মক গণগুলির ঘটনা এটি। এই গণগুলির ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক-বিরোধী বিক্ষোভের পাশাপাশি ‘মার্চ ফর আওয়ার লাইভস’ আন্দোলনের সূচনা করেছিল।

সূত্র : বিবিসি।