NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের গুঞ্জন এবার বিয়ের পিঁড়িতে


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:২৩ এএম

>
সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের গুঞ্জন এবার বিয়ের পিঁড়িতে

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি আগামী বছরের এপ্রিলে বিয়ে করছেন বলে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন সিদ্ধার্থ। 

সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে গুজব, কোনোটাই এখন আর তাকে প্রভাবিত করে না। যদি সত্যিই কিয়ারার সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হয়, তবে সেই খবর চেপে রাখা মুশকিল। আমি জানি, আজ না হয় কাল, এটা জানাজানি হয়ে যাবেই। লুকিয়ে রাখা যাবে না। 

তবে গুজবে কান না দিলেও একটি বিষয়ে সিদ্ধার্থ অত্যন্ত বিরক্ত।  তিনি বলেছেন, একটাই জিনিস আমার খারাপ লাগে। তা হলো যখন-তখন না বলে ছবি তোলা। রাস্তাঘাটে হাঁটতে চলতে যে কোনো সময় দেখি ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। এটা ব্যক্তিগত পরিসরে নাক গলানো ছাড়া আর কিছুই নয়। 

সিদ্ধার্থ এ-ও জানিয়েছেন, তিনি চরিত্রগত ভাবে একটু চুপচাপ। ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ তিনি গোপনে রাখতেই ভালবাসেন। 

সিদ্ধার্থের সঙ্গে কিয়ারার সম্পর্ক নিয়ে বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে। ২০১৮ সালে লাস্ট স্টোরির সেটে প্রথম দেখা হয়েছিল সিদ্ধার্থ আর কিয়ারার। তারপর শেরশাহতে তাদের রোম্যান্সে স্পষ্ট দেখা গিয়েছিল জুটির রসায়ন।