NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাওয়াশ সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৭ পিএম

>
বাংলাওয়াশ সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

সব ম্যাচ হেরে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে এক দিন আগেই। বাংলাওয়াশ সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড আর পাকিস্তান।

এই ফাইনালে টস জিতেছেন পাক অধিনায়ক বাবর আজম। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

আজকের ফাইনালে দুই দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের ম্যাচে বিশ্রামে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেছেন দলে, একাদশে ঢুকেছেন ব্লেয়ার টিকনারও। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল।

পাকিস্তান দলে পরিবর্তন অবশ্য একটি। মোহাম্মদ হাসনাইনের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ। আজ ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি খেলবেন তিনি।

মাইলফলক ছোঁয়ার হাতছানি আছে নিউজিল্যান্ড দলেও। উইলিয়ামসনের অনুপস্থিতিতে আগের ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া টিম সাউদি আজ খেলবেন তার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। আর ৫০তম টি-টোয়েন্টি খেলতে নামবেন দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।