NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ট্রাম্পের যোগাযোগ অ্যাপ অবশেষে গুগল প্লে স্টোরে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

ট্রাম্পের যোগাযোগ অ্যাপ অবশেষে গুগল প্লে স্টোরে

আর্ন্তজাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের চালু করা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ এখন থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। ক্ষতিকর কনটেন্ট সংক্রান্ত নীতিমালা মানার শর্তে অ্যাপটিকে প্লে স্টোরে রাখার অনুমোদন দেওয়ার বিষয়টি গত বুধবার জানায় গুগল।

গুগল বলছে, আপত্তিকর পোস্ট সংক্রান্ত গুগলের নীতিমালা মেনে চলতে সম্মত হয়েছে ‘ট্রুথ সোশ্যাল’। অ্যাপটিতে অবাঞ্ছিত কনটেন্ট অপসারণের পাশাপাশি অপব্যবহারকারীদের ব্লক করার ব্যবস্থা রাখা হয়েছে।

 

 

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা করার পর তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। টুইটারে বার্তা দিয়ে ট্রাম্প তাদের উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ চালু করেন; কিন্তু কনটেন্ট নিয়ন্ত্রণের যথেষ্ট ব্যবস্থা না থাকায় এত দিন এটি প্লে স্টোরে রাখার অনুমতি দেয়নি গুগল। সূত্র : এএফপি