NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ঋষভের জন্য করবা চৌথ পালন করবেন উর্বশী?


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ এএম

>
ঋষভের জন্য করবা চৌথ পালন করবেন উর্বশী?

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ভক্তদের ‘করবা চৌথ’-এর শুভেচ্ছা জানিয়েছেন উর্বশী রাওতেলা। পোস্টে তিনি লিখেছেন- আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। আগাম করবা চৌথের শুভেচ্ছা।  

উর্বশীর এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। ক্রিকেটার ঋষভ পন্থকে স্বামী হিসাবে ভেবেই কি এই পোস্ট করলেন তিনি? একের পর এক মন্তব্যে ভরে উঠেছে তার ছবি। কেউ লিখেছেন, আপনি কি ঋষভ পন্থের জন্য করবা চৌথ করবেন? আবার কেউ লেখেন, এই পোস্ট নিশ্চয়ই ঋষভের জন্য। 

উর্বশী বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটিও অস্ট্রেলিয়াতে তোলা। কিন্তু এত জায়গা থাকতে হঠাৎ অস্ট্রেলিয়া কেন? ভক্তরা সেই হিসাব মিলিয়ে ফেললেন। কেউ বললেন, হ্যাঁ, ঋষভ তো অপেক্ষা করছেন। আবার কেউ বললেন, ঋষভ আপনাকে দেখলে খুশি হবেন। 

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলও এখন অস্ট্রেলিয়াতে রয়েছে। তবে আদৌ কি তারা সম্পর্কে রয়েছেন কি না সে প্রশ্নের জবাব এখনও মেলেনি।