NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ক্রিমিয়ার সেতুতে হামলার ৮ সন্দেহভাজন আটক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৮ পিএম

ক্রিমিয়ার সেতুতে হামলার ৮ সন্দেহভাজন আটক

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কের্চ সেতুতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আট ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে রাশিয়া। খবর আলজাজিরার।

আটককৃতদের পাঁচ জন রুশ এবং বাকিরা ইউক্রেইনীয় ও আর্মেনীয়। রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে।

 

 

কের্চ সেতুতে শনিবারের হামলার ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে বলে অভিযোগ করে মস্কো এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে।

এফএসবি আরো জানিয়েছে, প্লাস্টিকের ফিল্ম রোলে সংরক্ষিত বিস্ফোরকগুলো নিয়ে একটি ট্রাক আগস্টে ইউক্রেনের ওডিসা বন্দর ছাড়ে। ট্রাকটি বুলগেরিয়া, জর্জিয়া ও আর্মেনিয়া হয়ে রাশিয়ায় প্রবেশ করে।

রুশ বার্তা সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এ কাজে ১২ জনকে সহযোযী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানায় তারা।

এফএসবি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এবং এর পরিচালক কিরিলো বুদানভকে এই হামলার জন্য দায়ী করেছে।

ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এ হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত না করলেও কিছু ইউক্রেনীয় কর্মকর্তা ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়ার তদন্তকে খারিজ করেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের বহনকারী ট্রাকটির মালিক একজন ২৫ বছর বয়সী ক্রিমিয় নাগরিক। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ট্রাকটি তার চাচা চালাচ্ছিলেন বলে জানিয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।

৩৬০ কোটি মার্কিন ডলার ব্যয়ে কের্চ প্রণালির ওপর নির্মিত ১৯ কিলোমিটার দীর্ঘ ক্রিমিয়ান সেতুটি ইউরোপের দীর্ঘতম সেতু। ২০১৮ সালে ক্রিমিয়ান সেতুতে গাড়ি চলাচলের জন্য স্প্যানের প্রথম অংশ খুলে দেয় রাশিয়া।

সূত্র : আলজাজিরা