NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সৌদি আরবকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৭ এএম

সৌদি আরবকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিলেন বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে। এনবিসি নিউজ জানিয়েছে, গত সপ্তাহে ওপিইসি তেল রেকর্ড পরিমাণ কম উৎপাদনের ঘোষণা দিয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারি শুরুর পর তেল উৎপাদনে সবচেয়ে বড় ধরনের  হ্রাসের ঘোষণায় সৌদি আরবের ওপর চটেছেন বাইডেন।

বিশ্বব্যাপী পেট্রোলিয়াম সরবরাহ কমানোর ব্যাপারে তেল উৎপাদনকারী জোটের ক্ষমতাধর দেশ সৌদি আরবের সিদ্ধান্তকে ক্যাপিটল হিলের জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা নিন্দা করেছেন।

 

 

 

তেলের উচ্চ মূল্যকে ইউক্রেন যুদ্ধে অর্থায়নে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপকার করা হচ্ছে বলে বিবেচনা করা হচ্ছে।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, রাশিয়ার সঙ্গে মিলে তারা যা করেছে, তার কিছু পরিণতি হতে চলেছে। আমি কী বিবেচনা করব এবং আমার মনে কী আছে, সেটা আমি বলতে চাই না। তবে তাদের জন্য থাকবে- থাকবে পরিণতি।

জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পরে কংগ্রেস যখন অধিবেশনে ফিরে আসবে, তখন এই ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনবিসি।