NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হামজাকে নিয়ে বাফুফে যা বলছে


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৩ এএম

>
হামজাকে নিয়ে বাফুফে যা বলছে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে আলোচনার বিষয় হামজা চৌধুরি। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার গণমাধ্যমে ও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। মঙ্গলবার জাতীয় দল কমিটির সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। 

জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ প্রসঙ্গে বলেন,‌ ‘হামজা চৌধুরি আমাদের গর্ব। তিনি ইংল্যান্ডের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। তিনি একটি সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে, আরও দুই বছর তিনি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করবেন, এরপর বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন।’ 

আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকারের পর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও তিনি তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। আগামী মাসে তার বাংলাদেশে আসারও সম্ভাবনা রয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান এ নিয়ে বলেন,‌ ‘এর আগেও আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়েও করেছি। বিগত সময় তেমন উত্তর না পেলেও এবার একটি উত্তর পাওয়া গেছে। তবে সেই উত্তরও বেশ গতানুগতিক। তারা বলেছে, আমাদের চিঠি তারা পেয়েছে বিষয়টি নিয়ে পরে জানাবে। তিনি খেলতে চাইলে আমরা অবশ্যই স্বাগত জানাব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে হারের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে জাতীয় দল কমিটির কাছে ফুটবলারদের কমিটমেন্টের বিষয়টি সেভাবে ধরা পড়েনি,‌ ‘বাংলাদেশের জার্সি পড়ে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল যারাই খেলেন, সবাই দেশের জন্যই খেলে। আমাদের এই ফুটবলাররা নেপালের বিপক্ষে যেমন হেরেছে এই ফুটবলাররাই কিন্তু আবার কম্বোডিয়ার বিপক্ষে কম্বোডিয়ার মাটিতে জিতেছে।’