NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ভারতীয়দের ইউক্রেন ভ্রমণে যে বার্তা দিল দূতাবাস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৮ পিএম

>
ভারতীয়দের ইউক্রেন ভ্রমণে যে বার্তা দিল দূতাবাস

ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ হামলার জেরে রুশ বাহিনীর এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নাগরিকদের সতর্ক করেছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেনে যেতে নিষেধ করা হয়েছে ভারতীয়দের।

ইউক্রেনের মধ্যে যাতায়াত নিয়েও সতর্ক করেছে ভারতীয় দূতাবাস। ইউক্রেন সরকারের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ওপরও জোর দিয়েছে তারা।

নির্দেশনায় বলা হয়েছে, নাগরিকরা কোথায় রয়েছেন তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাদের কাছে পৌঁছনো যায়।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ইউক্রেন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই সংঘর্ষ দ্রুত বন্ধ করে কূটনীতি আর আলোচনার পথে ফেরার অনুরোধ জানাচ্ছি।

সোমবার (১০ অক্টোবর) সকালে ফের হামলা শুরু করেছে রাশিয়া। তার মধ্যে রাজধানী কিয়েভেই পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন ১১ জন। আহত হয়েছেন অন্তত ৬৪ জন।

গত ফেব্রুয়ারি থেকে টানা ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। দুই পক্ষের হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছেন।