NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জাহানারা নিজেও জানতেন না শত উইকেট হয়েছে


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৪ এএম

>
জাহানারা নিজেও জানতেন না শত উইকেট হয়েছে

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। প্রথম ইনিংস শেষে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। তবে নিগার সুলতানা জ্যোতির দল কাছে গিয়েও জিততে পারেনি। তবে ম্যাচ হারার পরেও অন্যরকম এক সেঞ্চুরি করেছেন পেসার জাহানারা আলম। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে এ পেসারের উইকেটসংখ্যা এখন ১০০।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারা আলমের। আজ সিলেটে পেলেন শততম উইকেট। এমন প্রাপ্তির পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। জানালেন, পরিসংখ্যান দেখেন না তিনি!

জাহানারা বলেন, ‘প্রথমত আমি আমি আমার পরিসংখ্যান চেক করি না। আমি নিজেও জানি না আমার শত উইকেট হয়েছে। একটু ভালো লাগা থাকলেও খারাপ লাগাটা বেশি। কারণ ঘরের খেলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা। যদি কোনো কারণে সেমিফাইনালে মিস করি আমাদের দলের থেকে মনে হয় না অন্য কারো খারাপ লাগাটা কাজ করবে।’ 

জাহানারা আরও যোগ করেন, ‘যেকোনো ক্রিকেটারেরই উত্থান-পতন থাকে। আমার হয়েছে। যেহেতু একটা ক্রিকেটার একবারে উঠতে পারে না, উত্থান-পতন থাকলেই সে একজন পেশাদার ক্রিকেটার। আমি এখন মনে করি আমি পেশাদার ক্রিকেটার। উথান-পতন থাকবে। যখনই সুযোগ পাবো, যখনই দলের আমাকে প্রয়োজন হবে আমি চেষ্টা করবো সেরাটা দিয়ে অবদান রাখার জন্য।’ 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে টাইগ্রেসদের।