NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ এএম

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউয়ের ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ ঈদের দিন দুপুর দুইটা থেকে
সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে। ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে ঈদ শুভেচছা বিনিময়, কথামালা, কবিতা পাঠ, আবৃওি,  সংগীত , জম্পেশ আড্ডা, মিষ্টি মুখ ইত্যাদি।
 
‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন প্রসংগে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল  জানান, ‘আমাদের সমৃদ্ধ ঐতিহ্য,  সংস্কৃতি, পারিবারিক বন্ধন আমরা এই প্রবাসেও অক্ষুন্ন রাখতে চাই। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে   আমাদের ঈদের ঐতিহ্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন  চির জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস’ ।     
 
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদেরকে  ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার  লক্ষ্যে  সপরিবারে ‘ঈদ আনন্দ’ আয়োজনে অংশগ্রহন করার জন্য 
আমন্ত্রণ জানিয়েছেন।
আটলান্টিক সিটিতে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠান আয়োজনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।