NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইতালির রোমে শারদীয় দুর্গাপূজা উদযাপন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ এএম

ইতালির রোমে শারদীয় দুর্গাপূজা উদযাপন

নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালির রোমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজনে দুটি পূজামণ্ডপে শেষ হলো দুর্গোৎসব।

উৎসবমুখর পরিবেশে ইতালিতে উদযাপিত হয় দুর্গোৎসবের নানা আয়োজন। জগতের কল্যাণ প্রার্থনায় পাঁচ দিনব্যাপী পূজার মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত হয় ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের পূজামণ্ডপ ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজিত পূজামণ্ডপ। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান রোমের দুটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

 

১৯৯৪ সাল থেকে ইতালিতে দুর্গাপূজা হয়ে আসছে। এর মধ্যে শুধু একবারই রোমের মধ্য দিয়ে বয়ে যাওয়া দেভেরে নদীতে প্রতিমা বিসর্জনের সুযোগ হয়েছিল। এবার ঘট বিসর্জনের মধ্য দিয়ে বিজয় দশমীতে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ থাক যুগ থেকে যুগান্তরে, শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা করেন ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অনুপ কুমার।

এদিকে হিন্দু উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব দেবনাথ আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে উল্লেখ করে সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে-এমনটাই প্রত্যাশা করেন।