NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo
শাহ নেওয়াজের অভিযোগে মাহতাব খান সড়ে দাঁড়ালেন

অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ’র নির্বাচন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ এএম

অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ’র নির্বাচন

ন্ইিয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ’র আগামী প্রাইমারী নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই বাংলাদেশী-আমেরিকানের মধ্যে শাহ নেওয়াজের অভিযোগে অপর প্রতিদ্বন্দ্বি মাহতাব খান নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছেন। নির্বাচনী আদালতের সিদ্ধান্তেই মাহতাব খান দাঁড়াচ্ছেন বলে জানা গেছে। বুধবার (২৭ এপ্রিল) আদালত মাহতাব খানের বিরুদ্ধে শাহ নেওয়জের অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত জানায়। খবর ইউএনএ’র। 
জানা গেছে, শাহ নেওয়াজের অভিযোগ অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ’র আগামী প্রাইমারী নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাহতাব খান-এর পক্ষ থেকে ‘ডেজিগনেশন পিটিশন’ বা ভোটার স্বাক্ষরিত যে তথ্য/ডকুমেন্ট নির্বাচন অফিসে দাখিল করা হয়েছে, তাতে অসততার আশ্রয় নেয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে- একই ব্যক্তির হাতের লেখায় একাধিক নাম, স্বাক্ষর, ঠিকানা ইত্যাদি ব্যববহার করা হয়েছে। যাতে সেেন্দহের উদগ্রেব হয় যে মাহতাব খানের পক্ষে দায়েরকৃত তালিকা সঠিকভাবে তৈরী হয়নি। প্রতিদ্বন্দ্বি শাহ নেওয়াজের অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষের এটর্নীর উপস্থিতিতে একাধিক দিন শুনানী শেষে আদালত সিদ্ধান্ত জানায়। 
বুধবার শাহ নেওয়াজ জানান, আদালতের রায়ের পর মাতাব খানকে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে হচ্ছে। তার নাম আর ব্যালটে থাকছে না। সে অনিয়ম করেছে। তিনি বলেন, নির্বাচনী বিধি মোতাবেক একজন প্রার্থীর ‘ডেজিগনেশন পিটিশন’ দাখিল করতে কমপক্ষে ৫০০ ভোটারের স্বাক্ষরযুক্ত আবেদন লাগে। সেক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮৬১টি স্বাক্ষরযুক্ত আবেদন জমা দিলে তার মধ্যে ২২৭টি স্বাক্ষরযুক্ত আবেদন গৃহীত হয়। ফলে ব্যালট পেপারে তার (মাহতাব খান) নাম থাকবে না এবং আদালতের সিদ্ধান্ত মোতাবেক তিনি আপিলও করতে পারবেন না। 
শাহ নেওয়াজ বলেন, আদালত অন্যায়-অনিয়মের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। সেই সাথে এটি আমার নির্বাচনে প্রাথমিক জয় হয়েছে বলেই মনে করছি।