NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কোরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার প্রথম দুই মুসলিম মন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৫:১৫ এএম

>
কোরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার প্রথম দুই মুসলিম মন্ত্রী

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম বারের মতো দুজন মুসলিমকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান অ্যালি  প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।  

আজ বুধবার (১ জুন) অন্যদের সঙ্গে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন দুই মন্ত্রী।গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।  

 

kalerkantho

শপথ পাঠের পর ডেভিড হার্লির সঙ্গে এড হাসিক। ছবি : সংগৃহীত

আজ এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লিখেন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত, যা অস্ট্রেলিয়ার মতোই বৈচিত্র্যময়। লেবার পার্টির নতুন সদস্যদের সবাইকে স্বাগতম। ’ 

kalerkantho

কোরআন হাতে শপথ নিচ্ছেন অ্যান অ্যালি। ছবি : সংগৃহীত

তিনি আরো লিখেন, ‘আমি আমার অভিজ্ঞ, বৈচিত্র্যময় ও উজ্জীবিত দল নিয়ে খুবই গর্বিত। আমরা সবাই অস্ট্রেলিয়াবাসীকে একটি ভালো ভবিষ্যত দিতে প্রস্তুত। প্রথমে আমরা ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় পরিবারগুলোকে সাহায্যের ওপর গুরুত্বারোপ করব। ’ 

অ্যান্থনি আলবানিজ আরো জানান, এবারের মন্ত্রীসভায় নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে রেকর্ড করেছে। অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় এবার সর্বোচ্চ সংখ্যক ১৩ জন নারী মন্ত্রী রয়েছে।