NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

হিন্দির পর বাংলা সিনেমায় মৌনী!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১১ এএম

>
হিন্দির পর বাংলা সিনেমায় মৌনী!

হালের ব্যবসাসফল বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করে হয়েছেন ব্যাপক প্রশংসিত। খল ‘জুনুন’ চরিত্রে তার অভিনয় অবাক করেছে দর্শকদের। হিন্দি সিনেমার সফল এই অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন টলিউডে—জোর গুঞ্জন টলিপাড়ায়। 

ইন্ডাস্ট্রিতে আছেন প্রায় ১৬ বছর। অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’-এর হাত ধরে হিন্দি সিনেমায় অভিষেক ঘটে অভিনেত্রী মৌনী রায়ের। প্রবাসী বাঙালি তিনি। তাই এতদিন হিন্দিতেই কাজ করে এসেছেন। তবে যতই প্রবাসে বাস হোক না কেন, আদতে তো তিনি বাঙালি। তাই কলকাতার প্রতিও তেমনই টান নায়িকার। একদিকে ‘ব্রহ্মাস্ত্র’র আকাশছোঁয়া সাফল্য তারমধ্যেই কলকাতায় ঘুরে গেলেন অভিনেত্রী। একটি বিজ্ঞাপনে তাকে দেখেও ফেলেছেন দর্শক। নাচের রিয়্যালিটি শোয়ে বিশেষ অতিথি হিসাবেও নজর কেড়েছিলেন। তবে কি এ বার টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী?

মৌনীর কলকাতা সফর উসকে দিয়েছিল এমন অনেক প্রশ্ন। গণমাধ্যমে প্রকাশ, শিগগির নাকি বাংলা ছবিতে দেখা যাবে মৌনীকে। আসছে রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত, অঙ্কুশ হাজরা নিবেদিত নতুন সিনেমা ‘মির্জা’। এই সিনেমার হাত ধরেই নাকি বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে মৌনী রায়ের। সিনেমাতে একটি বিশেষ গানের জন্য ফোন গিয়েছে নায়িকার কাছে। যদিও অভিনেত্রীর তরফ থেকে এখনো চূড়ান্ত কিছুই জানানো হয়নি।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে খলনায়কের নাম। অঙ্কুশের বিপরীতে খলনায়ক হিসাবে দর্শক দেখবেন দিব্যেন্দু ভট্টাচার্যকে। ‘ধানবাদ ব্লুজ’-সহ একাধিক সিরিজে তাকে দেখেছেন দর্শক। নায়ক, খলনায়ক প্রকাশ্যে এলেও এই সিনেমাতে নায়িকা কে হবেন? তা এখনও ঠিক হয়নি। মৌনী-সহ আর কী কী চমক দেখা যাবে অঙ্কুশের এই নতুন সিনেমাতে, এখন সেটাই দেখার অপেক্ষা।