NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ম্যাচ হেরেও সোহান বলছেন বোলাররা ভালো করেছে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ পিএম

>
ম্যাচ হেরেও সোহান বলছেন বোলাররা ভালো করেছে

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে নুরুল হাসান সোহানের দল। তবে ম্যাচ হারের পর অধিনায়ক সোহান বলছেন বেশকিছু জায়গায় উন্নতি আনলে ভালো করার সুযোগ রয়েছে।

পেসবান্ধব উইকেটে দলের পেসাররা ছিলেন নিস্প্রাণ। হাসান মাহমুদ কোটা পূরণ করেছেন ৪২ রান ১ উইকেট শিকার করে। আরেক পেসার মোস্তাফিজুর রহমান দিয়েছেন বিনা উইকেটে ৪৮ রান। দলের মূল দুই পেস বোলার বল হাতে রানের বন্যা বইয়ে দেওয়ার পরেও অধিনায়কের কন্ঠে ছিল বোলারদের জন্য সহমর্মিতা। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, বোলাররা ভালো করেছে। 

এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, 'হতাশ, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমাদের কিছু জায়গায় উন্নতি আনতে হবে। বোলাররা ভালো করেছে। কিন্তু সেখানেও কাজ করার জায়গা আছে। মিডলে আমরা অনেক উইকেট হারিয়েছি। লিটন-আফিফ এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো করেছে। এটাই প্রাপ্তি।’ 

এদিকে জয়ী দলের অধিনায়ক বাবর আজম জানান, পাওয়ারপ্লেতে ৫০ রান স্কোরবোর্ডে যোগ করাই ছিলো তাদের মূল লক্ষ্য। গ্যালারি ফাঁকা থাকায় বোলাররা তাদের সেরা সুবিধায় আদায় করে নিতে পেরেছেন বলে মনে করেন পাক অধিনায়ক।

এ নিয়ে বাবর বলেন, 'ব্যাট হাতে লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৫০ রান যোগ করা। ওই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। বোলাররা নিউজিল্যান্ডের খোলা গ্যালারির মাঠে বাতাসের সুবিধা নিতে পেরেছেন, এখানে বাতাস গুরুত্বপূর্ণ বিষয়। বোলাররা যার সুবিধা নিতে পেরেছে।'