NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাদ্রিদে বাংলাদেশি ব্যাবসায়ীর উদ্যোগে প্রবাসীদের ইফতার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৩৬ পিএম

মাদ্রিদে বাংলাদেশি ব্যাবসায়ীর উদ্যোগে প্রবাসীদের ইফতার

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান এর ব্যক্তিগত উদ্যোগে ইফতার, সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭এপ্রিল) স্পেনে বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদসহ মাদ্রিদের ৮টি মসজিদে একসঙ্গে প্রায় ১ হাজারের অধিক রোজাদারকে এই ইফতার সেহরি করানো হয়েছে।
বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বায়তুল মোকাররম মসজিদ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার এবং ইফতারে আগত রোজাদারদের স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন  বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান। এসময় কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, প্রবীণ কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী,মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মনু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল,স্পেন বাংলা প্রেসক্লাব সভাপতি সাহাদুল সুহেদ, সিলেট জেলা এসোসিয়েশনের সদস্য হুমাযূন কবির রিগ্যান, আসাদ আলীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এছাড়া এ ইফতার মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলার নেতারা ছাড়াও আফ্রিকা, মরক্কো,আলজেরিয়া,পাকিস্তান,ভারতসহ স্প্যানিশরা ইফতারে অংশ নেয়।

ইফতারের আয়োজক বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ সেহরি, ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক ছাদের নিচে শত শত মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার।