NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

গুজরাটে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পেটাল পুলিশ (ভিডিও)


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

গুজরাটে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পেটাল পুলিশ (ভিডিও)

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আলজাজিরা জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে।  

মুসলিমদের এভাবে খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে মারধরকে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ উল্লেখ করে সংগঠনটি বলেছে, এর মধ্য দিয়ে আইনের প্রতি সম্পূর্ণ অসম্মান করা হয়েছে।

গুজরাটের খেদা জেলার উধেলা গ্রামে গত মঙ্গলবার ওই পিটুনির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েক জন মুসলিম ব্যক্তিকে একটি খুঁটির সঙ্গে আটকে রাখা হয়েছে। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাদের পেটাচ্ছেন।  

 

ওই সময় বহু মানুষ পাশে দাঁড়িয়ে উল্লাস করছিল। মুসলিম যুবকদের মারধর করার পর উপস্থিত জনতার কাছে মাফ চাইতে বলা হয়। এরপর পুলিশের একটি গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় পাথর নিক্ষেপ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক টুইটার পোস্টে বলা হয়েছে, গুজরাট পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে, সাজা দেওয়া কখনো আইন প্রয়োগকারী বাহিনীর পদক্ষেপ হতে পারে না। তা সেটা যতো কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হোক না কেন। এ ক্ষেত্রে তারা স্পষ্টভাবে বৈধতা, প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং জবাবদিহির নীতিকে অগ্রাহ্য করেছে।
সূত্র: আলজাজিরা

ভিডিওটি দেখুন ...