NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গাঁজার মামলায় দোষীদের গণহারে ক্ষমা করতে চান বাইডেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

গাঁজার মামলায় দোষীদের গণহারে ক্ষমা করতে চান বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: গাঁজা রাখাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা না করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।  

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাঁজা রাখার জন্য ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের জন্য গণ ক্ষমার প্রস্তাব দিয়েছেন জো বাইডেন। গভর্নরদেরও তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হেরোইন, এলএসডিসহ অন্যান্য বিপজ্জনক মাদকের সঙ্গে গাঁজাকেও একই শ্রেণিভুক্ত রাখার বিষয়টি খতিয়ে দেখে পুনর্বিবেচনা জমা দেওয়ার ব্যাপারে তার প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন বাইডেন।

জো বাইডেন বলেছেন, গাঁজার ব্যাপারে আমাদের ব্যর্থ পদক্ষেপের কারণে অনেক জীবন বিপর্যস্ত হয়েছে। এই ভুলকে শুধরে নেওয়ার এখনই সময়। এমন হাজার হাজার মানুষ রয়েছে, যারা গাঁজার কারণে দোষী সাব্যস্ত হয়েছে এবং যার ফলে চাকরি, বাসস্থান কিংবা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট