NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কাঁচামাল সরবরাহে উৎসে কর কমল ৩ শতাংশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ এএম

>
কাঁচামাল সরবরাহে উৎসে কর কমল ৩ শতাংশ

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শিল্প-কারখানায় উৎপাদন খরচ কমাতে উৎপাদনকারীদের কাঁচামাল সরবরাহের ওপর উৎসে করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। 

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী হিসেবে তার এটি চতুর্থ বাজেট। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসা সহজ করতে এবং ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন ধরনের সরবরাহের উপর উৎস করের বিভিন্ন হার থাকায় কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অত্যধিক করের বোঝা সৃষ্টি হয়। 

তিনি বলেন,  শিল্প কারখানায় উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে উৎপাদকদের কাছে কাঁচামাল সরবরাহের ওপর উৎসে কর কর্তনের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছি। এ ছাড়া ব্যবসায়িক পণ্যের সরবরাহের ওপর উৎস করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং সরকারি বই ছাড়া অন্য বই সরবরাহের ওপর ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করছি।