NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউ জিল্যান্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সহযোগী স্পন্সর ব্লুচিজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

>
নিউ জিল্যান্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সহযোগী স্পন্সর ব্লুচিজ

বাংলাদেশি অনলাইন পোশাক ব্র্যান্ড ‘ব্লুচিজ আউটফিটার্স’ নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের সহযোগী স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে। 

বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার অনুষ্ঠিত এই সিরিজে ব্লুচিজ এবং আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ গত ৪ অক্টোবর চুক্তিটি স্বাক্ষরিত করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান এবং আইটিডব্লিউ’র বাংলাদেশ প্রতিনিধি ওমর হকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো: কামরুজ্জামান বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের সহযোগী স্পন্সর হিসেবে পাশে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশি তৈরি পোশাকের ব্র্যান্ড আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পাবে। যা একটি যুগান্তকারী পদক্ষেপ।’

‘ব্লুচিজ শুধুমাত্র একটি পোশাকের ব্র্যান্ডই নয়; এটি আমাদের গর্ব। বাংলাদেশে তৈরি এই ব্র্যান্ড এখন দেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। আমরা সকল দর্শক এবং খেলোয়াড়দের সাথে এই সিরিজটির আনন্দ ভাগ করে নিতে চাই। একইসাথে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এবং এই সিরিজের অংশীদারদের সাথেও আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।’

ব্লুচিজ ও এএইচএন লিমিটেডের কল্যাণে এবারই প্রথম কোনো সিরিজে বাংলা অক্ষরে লেখা হয়েছে কোনো সিরিজের লোগো। মূলত বাংলা ভাষাকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়েই বাংলায় লেখা হয়েছে সিরিজের লোগো।