NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কাল টস করলেই মুশফিককে ছাড়িয়ে যাবেন সাকিব


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২৯ পিএম

কাল টস করলেই মুশফিককে ছাড়িয়ে যাবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে আগামীকাল শুক্রবার থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।  এই ম্যাচে টস করতে নামলেই বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

সিপিএল খেলার কারণে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছে সাকিবের।

আজ তিনি নিউজিল্যান্ডে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে মুশফিক-সাকিব বাংলাদেশকে সমান ২৩টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। কাল পাকিস্তানের বিপক্ষে টস করলেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবেন সাকিব।

এই ফরম্যাটে  অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন। দ্বিতীয়স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাশের অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৮ ম্যাচে জিতিয়েছেন মুশফিক। আর ২৩ ম্যাচে সাকিবের অধীনে জয় ৭টি।