NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লামিচানে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৪২ এএম

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লামিচানে

স্পোর্টস ডেস্ক: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানে। বৃহস্পতিবার নেপালের ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানবন্দরে নামার সময় লামিচানেকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।পূর্ণ ঘোষণা অনুযায়ীই দেশে ফিরেছেন লামিচানে। বৃহস্পতিবার লামিচানে তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানান, ‘তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা’ করতে নেপালে ফিরে যাবেন তিনি। একই পোস্টে লামিচানে বলেন, ‘নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আইনি লড়াই লড়ব। ’

উল্লেখ্য যে, গত আগস্টে ১৭ বছরের এক কিশোরী ২২ বছর বয়সী লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। নিজেকে লামিচানের ভক্ত হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, গত ২১ আগস্ট লামিচানের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। মেয়েদের হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিচানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চাইলে সেটি হতে দেননি লামিচানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দুই বার ধর্ষণ করেন। ওই কিশোরীর বাবা-মা অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত করে এই তথ্য জানতে পেরেছে।