NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের মরদেহ উদ্ধার

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের কোরিয়ান রুমমেটকে আটক করেছে পুলিশ।

ইন্ডিয়ানার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ইন্ডিয়ানোপোলিসের বাসিন্দা বরনুন মণিশ পুর্দু ইউনিভার্সিটির শিক্ষার্থী। গতকাল বুধবার পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির একটি আবাসিক হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক ছাত্রকে আটক করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুর্দু ইউনিভার্সিটির পুলিশ প্রধান লেসলি ওয়াইটি জানান, দক্ষিণ কোরিয়া থেকে আসা শিক্ষার্থী জি মিন 'জিমি' শা ৯১১ নম্বরে রাত ১২টা ৪৫ মিনিটে ফোন দিয়ে ওই হত্যার ব্যাপারে তথ্য দেন।   

তবে পুলিশের সঙ্গে ওই ছাত্রের কথোপকথনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাককুচেন হলের প্রথম তলার একটি কক্ষে ঘটনাটি ঘটেছে।