NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আরো ২ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

আরো ২ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিবিসি জানিয়েছে, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশটি।

পিয়ংইয়ং গতকাল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জন্য 'শুধু পাল্টা ব্যবস্থা'  নেওয়া হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক এবং জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার মধ্যেই বৃহস্পতিবার নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুড়েছে পিয়ংইয়ং।

জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছরে এ নিয়ে ৪০ বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি।

 

এর আগে গত মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে ছুড়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার জেরে জাতিসংঘে জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র।

পিয়ংইয়ং বৃহস্পতিবার আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এবং জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, গত মাস থেকে অল্প সময়ের ব্যবধানে তারা ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। এটা কোনোভাবেই সহ্য করা যায় না ।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া কোনো পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। তার পরেও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সূত্র: বিবিসি।