NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

‘দিন দ্য ডে’ নিয়ে এবার পিরামিডের দেশে অনন্ত-বর্ষা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ এএম

>
‘দিন দ্য ডে’ নিয়ে এবার পিরামিডের দেশে অনন্ত-বর্ষা

এবার ‘দিন দ্য ডে’ নিয়ে পিরামিডের দেশ মিশর গেলেন অনন্ত-বর্ষা। মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছে ৩৮ তম আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে অফিসিয়ালি আমন্ত্রণ পায় ‘দিন দ্য ডে’ সিনেমাটি। এতে যোগ দিতে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মিশর পৌঁছেছেন এ নায়ক-নায়িকা দম্পতি।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘এই প্রথম বাংলাদেশি কোনো তারকা হিসেবে অফিসিয়াল আমন্ত্রণে মিশরের কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি। বিষয়টি নিয়ে আমরা খুব আনন্দিত।’

মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে দেশটির রাজধানী কায়রোতে বসেছে এ উৎসবের আসর। সেখানে বাংলাদেশ থেকে ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হয়েছেন অনন্ত-বর্ষা। আগামী ১০ অক্টোবর পর্দা নামবে এই উৎসবের।

অনন্ত-বর্ষা জুটির ‘দিন দ্য ডে’ সিনেমা গত কোরবানি ঈদে বাংলাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পায়। এরপর মালয়েশিয়াতে প্রদর্শিত হয় এটি।

উল্লেখ্য, কিছুদিন আগে ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট নিয়ে বিতর্কে জড়ান প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। পরিচালক মুর্তজা অতাশ জমজম জানান, ১০০ কোটি নয় প্রায় ৫ কোটি টাকা বাজেটে নির্মিত হয় এই সিনেমাটি।