NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

টরেন্টোতে উদীচীর উৎসব ২৯ অক্টোবর


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৭ এএম

টরেন্টোতে উদীচীর উৎসব ২৯ অক্টোবর

‘ফিরে চল মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ এবারও আয়োজন করছে লোক উৎসবের। প্রবাসে বাংলার লোক ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষে উদীচীর এই আয়োজন।

আগামী ২৯ শেষ অক্টোবর উৎসব চলবে কানাডার টরেন্টোর ড্যানিয়েলস স্পেকট্রামে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত ও নৃত্যে মুখরিত সন্ধ্যায় লোক গানের ঝাঁপি নিয়ে হাজির হবেন বাংলার লোকশিল্পী গুরুপ্রসাদ দেবাশীষ। কী-বোর্ড ও সঙ্গীত আয়োজনে আছেন জাহিদ হোসেন।

উদীচীর নিজস্ব পরিবেশনার পাশাপাশি যোগ দিচ্ছে ভারত ও ল্যাটিন আমেরিকার সঙ্গীত দল। নৃত্য পরিবেশনায় আছে নৃত্যালোক ডান্স একাডেমি, আনন্দধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র আর তবলাবাদনে আছে উদীচীর ক্ষুদে বন্ধুরা। দর্শক-শ্রোতার জন্য থাকছে রকমারি খাবার ও অন্যান্য স্টল।

 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ টরন্টোবাসীকে স্বাগত জানিয়ে লোক উৎসবের অনুষ্ঠানমালাকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।