NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিডনিতে 'শঙ্খনাদ ইনক'র আয়োজনে দুর্গাপূজা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৪৪ এএম

সিডনিতে 'শঙ্খনাদ ইনক'র আয়োজনে দুর্গাপূজা

অস্ট্রেলিয়ার সিডনিতে শঙ্খনাদ ইনকের আয়োজনে চারদিন ব্যাপী সার্বজনীন দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে গত ২ অক্টোবর (রবিবার) সকাল থেকে শুরু হয়ে এই আয়োজন চলে বুধবার দুপুর পর্যন্ত। বিপুল সংখ্যাক প্রবাসী উপস্থিত হয়ে এই উৎসবে মেতে উঠেন।

প্রতিদিন পূজা-অর্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।

প্রবাসীরা মণ্ডপসজ্জার সঙ্গে আথিতেয়তার প্রশংসা করেন। অথিতিদের মতে, শঙ্খনাদ আয়োজিত পূজায় তারা নিজের পূজার অনুভূতি পেয়েছেন। সিডনির জনপ্রিয় নৃত্যশিল্পী পুরবী পারমিতা বোসসহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও মণ্ডপ সজ্জাও সবার কাছে প্রশংসিত হয়।

 

আয়োজনের মূল আকর্ষণ ছিল সব ধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগিতা। আয়োজকদের পক্ষে অনুপম দেব, কামনাশিস চৌধুরী ও সজল রয়, সবাইকে সহযোগীর জন্য ধন্যবাদ জানান। ধর্ম যার যার, উৎসব সবার এ চেতনাকে ধারণ করে তারা সামনের বছরগুলোতে আরও বড় পরিসরে এ সার্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এই উপলক্ষে শঙ্খনাদ পূজা সংখ্যা "উম্মেষ" প্রকাশ করা হয়।