NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওপেনার হিসেবে আমাদের শান্ত আছে : হাবিবুল বাশার


খবর   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৪, ০২:১৪ এএম

>
ওপেনার হিসেবে আমাদের শান্ত আছে : হাবিবুল বাশার

আগামীকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন দুই প্রতিপক্ষ পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলতে পারায় দারুণ খুশি টাইগাররা। সন্দেহ নেই প্রস্তুতি পর্বটা দারুণ হতে যাচ্ছে। 

জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমনও মনে করেন কিউই কন্ডিশনে ম্যাচ খেলাটা অস্ট্রেলিয়া বিশ্বকাপে বেশ উপকার করবে। গতকাল (৫ অক্টোবর) ঢাকায় ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে এই নির্বাচক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই জানিয়েছেন, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।

বাশার বলেন, ‘একটা ভালো সুবিধা যে কন্ডিশন কিছুটা একই পেয়েছি আমরা। আমাদের যাদের সঙ্গে খেলা হচ্ছে কঠিন প্রতিপক্ষ। দু দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের হয়তো এই বিশ্বকাপ জেতার অনেক বড় সুযোগ আছে। একটা ভালো সিরিজ খেলেই কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হবে। আশা করছি আমরা ভাল খেলব, যদি ভাল খেলতে পারি সেটা বিশ্বকাপে হেল্প করবে।’

দলের হয়ে ওপেনিংয়ে খেলবেন কে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’

বাশার আরও যোগ করেন, ‘শেষ সুযোগ আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করানো যায় কী না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কীনা। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’