NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:২০ এএম

পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

পর্তুগালের রাজধনী লিসবনের অডিসিইও ওলিবাইসে মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়। 

সকাল ৯টায় পূজা এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় তারপরে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বণ্টন করা হয়। বিকালে আরতির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। আরতির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজা এর মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

উক্ত শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আলমগীর হোসেন এবং হিসাবরক্ষক সামিউল ইসলাম, ভারত দূতাবাসের ২য় সচিব প্রিতম শিবামুর্তি ও নেপাল কনসুলেটের সচিব গিরিজা সুবেদী।

 

পূজায় আগত অতিথিদের স্বাগত জানান পূজা কমিটির সভাপতি পিলু সরকার এবং সাধারণ সম্পাদক বিপ্লব সূত্রধরসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত তারিক আহসান।  তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর দুর্গা পূজা আরও বড়ো পরিসরে অনুষ্ঠিত হচ্ছে যা দেখে আমি খুব আনন্দিত। ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও তিনি সকলের উদ্দেশে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাতে পূজা মণ্ডপে প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মীয় গান, নাচ এবং আবৃত্তি করা হয়।