NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অগ্রযাত্রা ফাইনালের আগেই থেমে যাওয়ায় আশা করা হচ্ছিল নিউজিল্যান্ড সফরে একটু আগেভাগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাকিব আল হাসান। তবে সেটি আর হচ্ছে না। অধিনায়ক ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছবেনই ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ ৬ অক্টোবর। পরদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আসরও, সেই সঙ্গে শুরু হবে বাংলাদেশের অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি সিরিজও।

সাকিবের প্রথম ম্যাচের আগে পৌঁছে যাওয়ার কথা থাকলেও ক্রাইস্টচার্চে অ্যালান ডোনাল্ডের জন্য দলের অপেক্ষা আরো দীর্ঘই হতে চলেছে। কথা ছিল, নিউজিল্যান্ডেই দলের সঙ্গে যোগ দেবেন এই ফাস্ট বোলিং কোচ। কিন্তু তার দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডগামী ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছিল না বলে এই বিলম্ব, এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ তো বটেই, ৯ অক্টোবর হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড ম্যাচেও ডোনাল্ডকে পাওয়া যাবে কি না, তা নিয়েও আছে সংশয়। কারণ এই প্রোটিয়া কোচ ক্রাইস্টচার্চে গিয়ে নামবেনই সেদিন।

এক দিন আগেই সেখানে গিয়ে পৌঁছনো বাংলাদেশ দল কালকের দিনটি পুরো বিশ্রামেই পার করেছে। হেঁটেই শহরের এখানে-সেখানে ঘুরে বেড়িয়েছেন ক্রিকেটাররা।