NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৮ পিএম

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি বাইডেনের

আর্ন্তজাতিক ডেস্ক: হিজাববিরোধী বিক্ষোভকারীদের ওপর ইরানের নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে এ ঘটনায় হোয়াইট হাউজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।- খবরআনাদোলু এজেন্সির।

জো বাইডেন বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িতদের নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সমান অধিকার ও মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পীড়নের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

ইরানি জনগণের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও জানান বাইডেন।