NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৮ পিএম

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-এর বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গার্ডিয়ান জানিয়েছে, মানহানির অভিযোগে স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করেন ট্রাম্প।

মানহানির অভিযোগে সিএনএন-এর কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় ফোর্ট লডারডেলের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন- সিএনএন তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসেবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে।

যদিও সিএনএন-এর তরফ থেকে মামলাটির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্প তার মামলায় অভিযোগ করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরো বাড়িয়ে দিয়েছে। সিএনএন ভয় পাচ্ছে যে- ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প।

মামলায় বলা হয়েছে, রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে সিএনএন ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ার দালাল’, ‘কোন্দলবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর তকমা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে।
সূত্র: গার্ডিয়ান।