NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্বাগতিকের সুবিধা চাই না, স্পোর্টিং উইকেট চাই : বাংলাদেশ কোচ


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪০ এএম

>
স্বাগতিকের সুবিধা চাই না, স্পোর্টিং উইকেট চাই : বাংলাদেশ কোচ

সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের নারীরা বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের সামনে ব্যর্থ। যেখানে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল বুধবার তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে লড়বে টাইগ্রেস নারীরা। এর আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে দলের প্রধান কোচ মাহমুদ ইমন জানালেন, স্পোর্টিং উইকেটের প্রয়োজন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পিচ ছিলো স্লো, বল ব্যাটে আসছিল দেরিতে। যে কারণে বাংলাদেশ দল সংগ্রহ করে মাত্র ৭০ রান নির্ধারিত ২০ ওভার শেষে। পাকিস্তানের বিপক্ষে এমন পিচ থাকায় আজ সংবাদ সম্মেলনে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন নারীদের এই প্রধান কোচ।

মাহমুদ ইমন বলেন, ‘আমি পরিস্কারভাবে বলতে চাই উইকেটের যে আচরণ ছিল এটা ডিসাইডেড ম্যাচ ছিল। আপনারা দেখতে পারবেন উইকেটের আচরণটা। তারপরও আমরা তিন বিভাগেই খারাপ খেলেছি। আমি সত্যি কথা যদি বলি আমি ঘরের দল হিসেবে সুবিধা চাই না। কিন্তু একটা স্পোর্টিং উইকেটের প্রয়োজন। আমি সব জায়গায় দেখেছি, যত জায়গায় মেয়েদের ক্রিকেটের খেলা হয়েছে। চেষ্টা করে স্পোর্টিং উইকেট দেওয়ার।’

কোচ মাহমুদ ইমন বলছেন এমন পিচ তিনি আগে দেখেননি কখনো এমনকি স্থানীয় ক্রিকেটেও না। আগামী বছর বিশ্বকাপ অনুষ্ঠেয় হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, এর আগে মনোবল বা প্রস্তুতি পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্টই ছিল এমন পিচ।

ইমনের মতে, ‘এটা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট। আমি স্থানীয় ক্রিকেটেও এরকম উইকেট দেখিনি। এটা মেয়েদের ক্রিকেটের জন্য, আমাদের যে এফটিপি ট্যুর আছে, যে কাজগুলো আছে। আমাদের বিশ্বকাপ আছে দক্ষিণ আফ্রিকায়। আমাদের মনোবল ও প্রস্তুতির জন্য এটা একটা পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’

এমন পিচ নিয়ে আম্পায়ার্স রিপোর্টে অভিযোগ করা নিয়ে প্রধান কোচ ইমন বলেন, ‘কালকে আমাদের ম্যানেজারও আম্পায়ার্স রিপোর্ট এটা দিয়েছে। উইকেট নিয়ে অবশ্যই আমাদের কনসার্ন পারসনদের সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের আশ্বস্ত করেছে। যেহেতু এটা এসিসির টুর্নামেন্ট। এসিসির যারা প্রতিনিধি তাদের কাছেই দিয়েছি।’