NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

দেবী দুর্গার আগমনে সহিংসতার বিনাশ হবে : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২২ এএম

দেবী দুর্গার আগমনে সহিংসতার বিনাশ হবে : ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গলিত লাশ তত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করছে, তারা যাই করুক না কেন, গলিত লাশ তত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, আমরাও সেভাবেই দেব। ’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

 

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বিভিন্ন দূতাবাস অভিযোগ করেন। তাদেরকে বলতে চাই, গণতন্ত্রের গল্প শুনান। কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন?'

তিনি আরো বলেন, 'আগে নিজেদের দেশের অবস্থা দেখুন। তারপর বাংলাদেশ নিয়ে কথা বলুন। এসব না করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামান। বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণ করুন। অস্থির পৃথিবীকে শান্ত করুন। দোষ করবেন আপনারা, বড় বড় দেশ গুলো, আর সাফার করতে হবে আমাদের ছোট দেশগুলোকে। ’

তিনি বলেন, 'সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে। অশুভ শক্তির পরাজয় হবে, শুভ শক্তির বিজয় হবে। দেবী দুর্গার আগমনে সহিংসতার বিনাশ হবে। '

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  

 

সূত্র : বাসস।