NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইতালিতে বৃহত্তর খুলনা কল‍্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ এএম

ইতালিতে বৃহত্তর খুলনা কল‍্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজন আর উৎসবমুখর পরিবেশে ইতালির নাপোলিতে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত ও সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের উপদেষ্টা খুলনার প্রবীণ ব্যক্তি আব্দুল গণির নেতৃত্বে ও  যুগ্ম সম্পাদক এস এম রাশেদ ও সাংগঠনিক সম্পাদক মুক্তাদির সুমনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলি আওয়ামী লীগের নাজিম উদ্দিন নাদিম ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন নাপোলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার, প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আর্মান্দো মোশারফ। 

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সকলকে একতাবদ্ধ হয়ে সমাজের ভাল কাজ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা বসির আহমেদকে প্রধান উপদেষ্টা, আব্দুল গণি ও মোহাম্মদ ইব্রাহিমকে উপদেষ্টা করা হয়। এসময় বক্তব্য রাখেন নবনির্বাচিত অবুল কালাম আজাদ মিঠু, সিনিয়র সহ-সভাপত আসলামউজ্জামান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এসকে আলমসহ আরও অনেকে।