NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৭ বছর পর পাকিস্তানে গিয়েই বাজিমাত ইংল্যান্ডের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

>
১৭ বছর পর পাকিস্তানে গিয়েই বাজিমাত ইংল্যান্ডের

২০০৫ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে ১৭ বছর। পাকিস্তানের মাটিতে আর পা পড়েনি ইংলিশদের। অবশেষে সব বাঁধা পেরিয়ে গেল মাসে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসেন মঈন আলীরা। সে সফরটা স্মরণীয়ই করে রাখল দলটি।

সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিতে গতকাল সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এতে করে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েই সিরিজ জয় করলো ইংলিশরা।

গতকাল রোববার লাহোর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সে সিদ্ধান্তটা অবশ্য কাজে লাগাতে পারেনি তার দল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রান সংগ্রহ ইংলিশরা।

দলের হয়ে ডেভিড মালান সর্বোচ্চ ৭৮ রান করেন। এছাড়াও হ্যারি ব্রুক ৪৬ এবং বেন ডাকেট করেন ৩০ রান। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেট শিকার করেন মোহাম্মদ হাসনাইন।

বড় রানেন লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে শান মাসুদ সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া খুশদিল শাহ ২৭ এবং ইফতিখার আহমেদ করেন ১৯ রান।

ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস নেন ৩ উইকেট, এছাড়া ডেভিড উইলি নেন ২ উইকেট। পাকিস্তানের ৬৭ রানের হারে ৪-৩ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ইংলিশরা।