NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:১৮ এএম

বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা

বাংলাদেশ এবং মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি এবং মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো তাদের নিজ নিজ সরকারের পক্ষে ৩০ সেপ্টেম্বর মেক্সিকো সিটির লস পিনোসে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মেক্সিকো সরকারের পক্ষ থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. পাবলো রাফায়েল দেলা মাদ্রিদ, আইন উপদেষ্টা এরেন্দিরা ক্রজ ভিজেগাস এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কাউন্সেলর শাহানাজ আখতার রানু উপস্থিত ছিলেন।


এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য নির্ধারিত গ্রন্থাগার, জাদুঘর, আর্কাইভ এবং বিভাগগুলির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।

সেইসাথে, চিত্রশিল্পী ও কারিগর, শিল্প সমালোচক, লোকশিল্প বিশেষজ্ঞ, লোককাহিনী ও অডিওভিজ্যুয়াল প্রযোজক বিনিময় এবং শিল্পের অন্যান্য ক্ষেত্র যেমন সংগীত, ভিজ্যুয়াল আর্ট, সিনেমাটোগ্রাফি সংরক্ষণে এবং পুনরুদ্ধারে এই সমঝোতা স্মারক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।  প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, সাহিত্যের অনুবাদ, পারফরমিং, ভিজ্যুয়াল ও সাহিত্যে সহযোগিতার পাশাপাশি উভয় দেশে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব, বইমেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে একে অপরের  অংশগ্রহণকে উৎসাহিত করবে।

 

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে আশা করা যাচ্ছে।