NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কোহলির রেকর্ড ছুঁয়েও হারের যন্ত্রণায় পুড়লেন বাবর


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৭ এএম

>
কোহলির রেকর্ড ছুঁয়েও হারের যন্ত্রণায় পুড়লেন বাবর

এশিয়া কাপে খানিকটা ভাটার টানই লেগেছিল তার ব্যাটে, তবে ইংল্যান্ড সিরিজে সে দুঃসময়টা পেছনে ফেলেছেন, বাবর আজমের ব্যাটে এখন বইছে রানের ফল্গুধারা। তারই ধারাবাহিকতায় বিরাট কোহলির দারুণ এক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে এরপরও অবশ্য তাকে পুড়তে হয়েছে হারের যন্ত্রণায়। ফিল সল্টের তাণ্ডবে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্য ইংলিশরা টপকে গেছে মাত্র ১৪.৩ ওভারেই। ৮ উইকেটে জিতে সিরিজেও ফিরিয়েছে ৩-৩ সমতা।

ইংল্যান্ডের বিরুদ্ধে গত রাতে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে বাবর আজম খেলেন ৫৯ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস। এই ইনিংস খেলার পথে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের জার্সিতে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন পাক অধিনায়ক। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি, বিশ্বে তার আগে এই কীর্তি গড়েছেন কেবল চার ক্রিকেটার। 

তবে বাবর সেই চারজনের তিনজনকে ছাপিয়ে গেছেন একজনকে ছুঁয়ে। ৩০০০ রান করতে এতদিন সবচেয়ে কম ইনিংস খেলার কীর্তিটা ছিল বিরাট কোহলির দখলে। ৮১তম ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে কোহলির সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন পাক অধিনায়ক।

লাহোরে গত রাতের এই ম্যাচের আগে বাবর ৮৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৮০ ইনিংসে ২৯৪৮ রান করেছিলেন। ৩০০০ রান হতে তার আর প্রয়োজন ছিল ৫২ রানের। গতকাল ফিফটি করেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। 

অন্য প্রান্তে অবশ্য সঙ্গটা ঠিকঠাক পাননি বাবর। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৭ চার ও ৩ ছয়ে নিজে সাজিয়েছেন ৫৯ বলে ৮৭ রানের ইনিংস। দলকে এনে দিয়েছেন ১৬৯ রানের পুঁজি। 

তবে বাবরের রেকর্ডের এই রাত মলিন হয়ে গেছে পরে ফিল সল্টের তাণ্ডবে। শুরু থেকে ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারেই তুলে ফেলে ৮২ রান। পরের ওভারে ইংলিশরা যখন তিন অঙ্ক ছুঁয়ে ফেলল, তখন পাকিস্তানের পুঁজিটাকে মামুলিই মনে হচ্ছিল।

সেখান থেকে ম্যাচে ফিরতে হলে পাক বোলারদের অবিশ্বাস্য কিছুই করতে হতো। তবে লাহোরে গতকাল তেমন কিছুই করতে পারেনি পাকিস্তান। যার ফলে সল্ট শেষ করেন ৪১ বলে ৮৮ রানের ইনিংস খেলে, ১৪.৩ ওভারেই ইংলিশরা পেয়ে যায় ৮ উইকেটের বিশাল জয়। সিরিজে ফেরায় ৩-৩ সমতা। সিরিজের সপ্তম টি-টোয়েন্টিটি এর কারণে অঘোষিত ফাইনালেই রূপ নিয়েছে তাই। আগামীকাল রোববার মুখোমুখি হবে দুই দল।