NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে পাপনের


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৬ এএম

>
আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে পাপনের

বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ দলে আফিফ হোসেন একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রতি ম্যাচেই ব্যাট হাতে নিজের প্রতি দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন এই তরুণ ক্রিকেটার। সর্বশেষ দুই টি-টোয়েন্টির একটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পেয়েছেন অর্ধ-শতকের দেখা। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে তার।

আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে বলে সে প্রতিদিন রান করবে এমনটাও না বলে মনে করিয়ে দিলেন পাপন। এছাড়া নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজের ভূয়সী প্রশংসা করেন বিসিবি বস।

এ নিয়ে পাপন বলেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আফিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে এই না সে প্রতিদিনই রান করবে, সেটা বলছি না। সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার, যাকে আমরা টি-টোয়েন্টিতে বিবেচনাই করতাম না। তার ইম্পেক্ট খেলার মধ্যে থাকে। হয়তো ক্যাচ নেয় ফিল্ডিংয়ে নাহলে ব্যাটিংয়ে, না হয় বোলিংয়ে কোথাও না কোথাও সে কিছু একটা করছেই। আমি বলছি যে আমার হাতে অনেকগুলো অপশন।'

লিটন দাসের খেলাও বিসিবি সভাপতির ভালো লাগে, এ নিয়ে পাপন বলেন, 'আমাদের টিমের কম্বিনেশনটাই বানানো যাচ্ছিলো না। আমাদের আইডিয়া ছিল কিছু কিছু নতুন ছেলে ঢোকাতে হবে। এটা ছিল প্রথম পরিকল্পনা। এরমধ্যে সাকিব ছাড়া বাকিরা একেবারের নতুন না হলেও পরের। কয়েকটা ছেলের খেলাতো অসম্ভব ভালো লাগে। লিটন দাসের খেলা যেমন ভালো লাগতো।'

আপাতত কয়েকদিন খেলা নেই টাইগারদের, তবে দুইদিন পরই ধরতে হবে নিউজিল্যান্ডের বিমান। সেখানে পোঁছে ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।