NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সহপাঠীকে বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারি


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০২:৩৭ এএম

>
সহপাঠীকে বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারি

গেল বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান তরুণ ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারি। তবে খুব দ্রুত  তাকে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। জাতীয় দলে সুযোগ পেয়ে একটি ম্যাচ ভালো করলেও বাকি ম্যাচগুলোতে এই ব্যাটার টিম ম্যানেজমেন্টকে করেছেন হতাশ।

ফলস্বরূপ বাদ পড়েছেন দল থেকে। পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান, ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭। বর্তমানে বাইশ বছর বয়সী এই ব্যাটার জাতীয় দলের বাইরে থাকলেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

সেই শামীম এবার শুরু করলেন তার নতুন ইনিংস! গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে শামীম হোসেনের বিয়ের ছবি। কিছুক্ষণ পর শামীমের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি নিজে। সেখানে তিনি লেখেন, 'সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।'

এরপর মুঠোফোনে ঢাকা পোস্টের পক্ষ থেকে শামীম হোসেনকে শুভেচ্ছা জানানো হলে, পরক্ষণে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তবে নতুন বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই ব্যাটার।

এছাড়া বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে, 'আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।'