NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শিশু-কিশোরদের জন্য উদ্বোধন হলো ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ গেম


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০১:৫২ পিএম

>
শিশু-কিশোরদের জন্য উদ্বোধন হলো ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ গেম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের জন্য তৈরি করা গেমিং প্ল্যাটফর্ম ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডসে’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ গেমিং প্ল্যাটফর্ম উদ্বোধন করে আইসিটি বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্লাটফর্মটি তৈরি করেছে মাল্টি-ডিসিপ্লিনারি আউটসোর্সিং প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড। এতে রয়েছে ৩২টি ইন্টারেক্টিভ গল্প এবং ১২টি গেম। আছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশের আটটি বিভাগের তথ্য।

ওয়েবসাইটটি বিশেষভাবে ৬ থেকে ১৬ বছর বয়সের শিশুদের জন্য তিন ধাপে সাজানো হয়েছে। এতে রয়েছে চারটি বিভাগ। প্রতিটি বিভাগের জন্য রয়েছে বিশেষ গল্প। প্রতিটি গল্প আবর্তিত হয়েছে গেমের মাধ্যমে।

এ বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ : রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিশুদের জন্য নির্মিত ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ গেমিং প্ল্যাটফর্ম। এই গেমিং প্ল্যাটফর্মে মজার মজার গেম খেলা ও গল্প শোনার মাধ্যমে শিশু-কিশোররা একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মূলমন্ত্র শিখতে পারবে। শিশু-কিশোররা নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করবে।