NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন সালমান?


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ এএম

>
নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন সালমান?

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর এক বলিউড সিনেমা। লাভের বাজারের আশায় তাকিয়ে আছেন প্রযোজক-পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও। এমন পরিস্থিতিতে বড় পর্দায় আবারও একসঙ্গে ফিরছেন সালমান খান ও আলি আব্বাস জাফরের জুটি।

‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা-পরিচালক। বলিউডে গুঞ্জন চলছে, এই হিট জুটি নাকি আবার ফিরতে চলেছে। তাও আবার ব্যাপক প্রস্তুতি নিয়ে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন সিনেমা নিয়ে পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে কথাবার্তা চলছে বলিউড ‘ভাইজানের’। গত কয়েক মাস ধরে তারা একাধিক স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছেন। গুঞ্জন রয়েছে, অবশেষে একটি অ্যাকশন সিনেমা করতে নাকি রাজি হয়েছেন সালমান।

জানা গেছে, নতুন সিনেমার বিষয়বস্তু খুব চ্যালেঞ্জিং। সিনেমাটির জন্য চেহারায় অনেক বদল আনতে হবে সালমানকে। ঠিক যেমনটা করতে হয়েছিল ‘সুলতানে’র জন্য। মৌখিকভাবে এই সিনেমা করতে রাজি হয়েছেন সালমান। তবে পূর্ণাঙ্গ চিত্রনাট্য পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

সব ঠিক থাকলে এই নতুন সিনেমার শ্যুটিং শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে। ২০২৪ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বর্তমানে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা নিয়ে ব্যস্ত সুপারস্টার সালমান খান। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার-৩’।