NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন-রণবীর


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৩ এএম

>
সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন-রণবীর

বলিউডের দর্শকপ্রিয় দুই তারকা আলিয়া এবং রণবীর কাপুর। গত এপ্রিলে তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন কেমন চলছে ভক্তদের মধ্যে এ নিয়ে রয়েছে নানা কৌতূহল। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন নিজেরাই।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রণবীর জানিয়েছেন, আলিয়ার সঙ্গে ঘুমাতে গিয়ে তার ভালো ঘুম হয় না। বিপত্তি আলিয়ার শোওয়ার ধরনে। সন্তানসম্ভবা হওয়ায় আলিয়া ঘুমের পর ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। তার মাথা থাকে এক দিকে, আর পা অন্য দিকে। এজন্য বিছানার এক কোণে ক্রমে রণবীর গুটিয়ে যেতে থাকেন। ফলে রণবীরের ঘুমাতে সমস্যা হয়।

এদিকে স্ত্রীর শোয়ার ধরন নিয়ে রণবীর অভিযোগ করলেও আলিয়া কোনো পাল্টা অভিযোগ করেননি। তিনি উল্টো প্রশংসাই করেছেন রণবীরের। বলেছেন, রণবীরের শোওয়ার ধরন নিয়ে তার কোনো সমস্যা নেই, আর রণবীর নাকি দারুণ শ্রোতা, আর এটাই ভাল লাগে আলিয়ার।