NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টি-টেনে দল পেলেন সোহান-মৃত্যুঞ্জয়


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৭:১৫ পিএম

>
টি-টেনে দল পেলেন সোহান-মৃত্যুঞ্জয়

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য আজ সোমবার আবুধাবিতে ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। এ ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

এর আগে টি-টেনের ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

আগেই বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে চুক্তিবদ্ধ করে রেখেছিল বাংলাদেশি মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। এদিন সোহানকে নেওয়ার আগে নিজেদের প্রথম সুযোগে আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইকে দলে নিয়েছিল বাংলা টাইগার্স। এরপর দ্বিতীয় ডাকে বাংলা টাইগার্স দলে নেয় উইকেটরক্ষক ব্যাটার জো ক্লার্ককে। তৃতীয় ডাকে তারা দলে ভিড়িয়েছে বেনি হাওয়েলকে। সবশেষ মৃত্যুঞ্জয় চৌধুরীকেও দলে ভেড়ায় দলটি।