NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

৬ হাজার কোটি টাকা বাজেট সহায়তার আভাস জাইকার


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৪ এএম

>
৬ হাজার কোটি টাকা বাজেট সহায়তার আভাস জাইকার

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার আভাস দিয়েছে। স্থানীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বিদায়ী সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রীকে এ আভাস দেন। নতুন জাইকা প্রতিনিধি ইচিগুচি টমোহাইড এক সপ্তাহ আগে দেশে যোগদান করেছেন। তিনিও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেট সহায়তার বিষয়টি আলোচনা পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 

বাজেট সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাজেট সহায়তা চেয়ে কিছু আভাস দিয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে, আগামীতে ইতিবাচক বলে মনে হয়েছে। তবে সবার কিছু আইন কানুন আছে, এগুলো মেনেই কাজ করতে হবে। আমার বিশ্বাস সব প্রসেসিং হওয়ার পর আমরা বাজেট সহায়তা পাবো।

তিনি বলেন, এটা আলোচনার জন্য আমি সঠিক জায়গা নয়। এটা নিয়ে কাজ করবে ইআরডি, যেহেতু সরকারে আছি মন্ত্রণালয়ে উঠেছি সুতরাং আলোচনা করেছি। পরিবেশটা অনেক ইতিবাচক। ৬০ কোটি ডলার বাজেট সহায়তা জাইকা আমাদের দেবে।

তিনি আরও বলেন, আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনোমিক জোন হচ্ছে, এখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে।

সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও আগ্রহী। এই খাতে জাইকা কাজ করতে ইচ্ছুক। তারা আমাদের নৌ-বন্দরগুলোতে আরও কাজ করতে চায়। অবকাঠামো, রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায়।