NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শিল্পকলায় নাটক দেখতে যাচ্ছেন জয়া-ফেরদৌসরা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ এএম

>
শিল্পকলায় নাটক দেখতে যাচ্ছেন জয়া-ফেরদৌসরা

প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত‘ দেখবে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’ টিম। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটকটি।

ঐদিন দর্শক আসনে বসে নাটকটি উপভোগ করবেন ‘বিউটি সার্কাস‘ সিনেমার পরিচালক  মাহমুদ দিদার, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ পুরো টিম। নাটক শেষে তারা নাটক এবং চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডায় গ্রহণ করবেন।

‘ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি‘র উপন্যাস ‘মেন ইন দ্য সান‘ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরুপ দিয়েছেন ম‌নিরুল ইসলাম রু‌বেল এবং ‌নি‌র্দেশনা দিয়েছেন কা‌জি তৌফিকুল ইসলাম ইমন।

‘পুলসিরাত’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।