NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির নাম জানাল বিসিবি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

>
বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির নাম জানাল বিসিবি

আগামী তিন মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য চূড়ান্ত করা ৭টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। 

অনেক গুঞ্জনের পরও দল নেয়নি অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি।

চট্টগ্রামের দলের মালিকানায় আছে ডেলটা স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। শেষ দিকে নাম লেখানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আছে আসন্ন তিন বিপিএলে।

বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।

বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান-
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।